রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

দক্ষিণখানের গাওয়াইরে খসরু চৌধুরীর আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণখানের গাওয়াইরে খসরু চৌধুরীর আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত-বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার বিকালে রাজধানীর দক্ষিণখানের গাওয়াইর এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কে সি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. খসরু চৌধুরী সিআইপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খসরু চৌধুরী সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন সম্পাদক আনিসুর রহমান, আওয়ামী লীগ নেতা মাসুদুজ্জামান মিঠু ও কেসি ফাউন্ডেশনের সমন্বয়ক মো. শাহ আলমসহ ঢাকা মহানগর ও ঢাকা ১৮ আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে খসরু চৌধুরী সিআইপি বলেন, বাঙালি জাতি চিরদিনের জন্য বঙ্গবন্ধুর কাছে ঋণী। বঙ্গবন্ধু আজীবন শোষিত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বেই নিরস্ত্র বাঙালি পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত হয়।

তিনি আরো বলেন, বাঙ্গালী জাতীকে কলঙ্কমুক্ত করতে বঙ্গবন্ধু হত্যাকারী যারা এখনো বিদেশে পালিয়ে আছে তাদেরকে অচীরেই দেশে ফিরিয়ে রায় কার্যকর করার দাবী জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com