শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

লাইফ সাপোর্টে নয়, চোখ মেলছেন এরশাদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৩৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ নিউজ:জিএম কাদেরজাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্ট দেওয়া হয়নি। তার ফুসফুসে ইনফেকশনের কারণে শ্বাসকষ্ট হচ্ছিল। এ কারণে চিকিৎসকরা তাকে অক্সিজেন সাপোর্ট দিয়েছেন।’ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে জানিয়ে জিএম কাদের বলেন, পরিবারের স্বজন এবং চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। আধো ঘুম-আধো জাগরণে রয়েছেন, চোখও মেলছেন। তবে কথা বলতে পারছেন না।

প্রসঙ্গত, সোমবার (১ জুলাই) এরশাদকে দেখে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, ‘এরশাদের অবস্থা ক্রিটিক্যাল বলা যায়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’

চিকিৎসকরা এখনও এরশাদের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন জানিয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তার শারীরিক অবস্থা গতকালের মতোই রয়েছে। সিএমএইচ চিকিৎসকরা এটাকে ইতিবাচক মনে করছেন।

এরশাদের শারীরিক অবস্থা বিষয়ে পার্টির সংবাদ সম্মেলন অথবা আইএসপিআরের তথ্য ছাড়া অন্য কোনও তথ্যে বিভ্রান্ত না হতে আহবান জানিয়েছেন জিএম কাদের।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com