শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কটিয়াদীতে গাঁজাসহ ৪ মামলার আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজাসহ চার মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আক্কাছ আলী কটিয়াদী উপজেলার পশ্চিম সহশ্রাম এলাকার নুরুল ইসলামের ছেলে। বুধবার বিকেলে জেলা পুলিশ মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, বুধবার ভোরে গোপন খবরের ভিত্তিতে কটিয়াদী উপজেলার পশ্চিম সহশ্রাম এলাকায় ধনু মিয়ার ফিশারিপাড় থেকে আক্কাছ আলীকে গাঁজা বিক্রি করার সময় গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার আক্কাসের নামে কটিয়াদী থানায় তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় উক্ত থানায় মাদক আইনে আরো একটি মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় জেলা পুলিশ মিডিয়া সেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com