শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বিরলে সাপের ছোবলে প্রাণ গেল যুবকের

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

দিনাজপুরের বিরল উপজেলায় বিষাক্ত সাপের ছোবলে রণজিত চন্দ্র নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে বিরল উপজেলার ধামইড় ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রণজিত ঐ গ্রামের কালিন্দ্র চন্দ্র শীলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ধানের জমিতে আগাছা পরিষ্কার করছিলেন রণজিত চন্দ্র। এ সময় বিষাক্ত সাপ ছোবল দিলে তিনি জমিতে পড়ে যান। স্থানীয়রা রণজিতকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com