মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে পাগলা কুকুর

  • আপডেট টাইম : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫০ বার পঠিত

মাদারীপুর সদর ও কালকিনি উপজেলায় তিন ঘণ্টার ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার সকাল ৮টার পর থেকে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়ন ও সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটে। আহতরা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নুরুল ইসলাম।

জানা যায়, সকাল ৮টার পর থেকে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা ও কালিগঞ্জ এলাকা এবং সদর উপজেলার হোগলপাতিয়ার বিভিন্ন এলাকায় একটি কুকুর একের পর এক পথচারীদের কামড়াতে থাকে। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

হোগলপাতিয়া গ্রামের শামীম নামে রোগী বলেন, কিছু বুঝে ওঠার আগেই একটি পাগলা কুকুর আমাকেসহ আমার আশেপাশের আরো ১০-১৫ জনকে কামড় দেয়।

হাবিব নামে আরেক রোগী জানান, পাগলা কুকুরটির সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। কোনোভাবেই তাকে ঠেকানো যাচ্ছে না।

আরএমও নুরুল ইসলাম বলেন, সকাল ৮টার পর ১১ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। পরে তাদের ভ্যাকসিন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে একই সমস্যা নিয়ে হাসপাতালে আসেন আরো ১৫ রোগী। তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com