সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো : ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু ঈদের ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির নির্দেশনা ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার | ইরানের সঙ্গে ‘আলোচনা চলছে’ : ট্রাম্প

উখিয়ায় আরো ৪০ রোহিঙ্গা আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৪০ রোহিঙ্গা আটক করেছে পুলিশ। এ নিয়ে গত ছয় দিনে ৪৭২ জনকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উখিয়া ডিগ্রি কলেজসংলগ্ন কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের সন্ধানে বের হচ্ছেন আটককৃত রোহিঙ্গারা। ক্যাম্পের অভ্যন্তরে সড়কের বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১০টি চেকপোস্ট ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার সময় ৪০ রোহিঙ্গাকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটক রোহিঙ্গাদের যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

এর আগে ১৬ সেপ্টেম্বর ২৯ জন, ১৭ সেপ্টেম্বর ২৯ জন, ১৮ সেপ্টেম্বর ৫৫ জন, ১৯ সেপ্টেম্বর ৬১ জন, ২০ সেপ্টেম্বর ৫৮ জনকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর এপিবিএন সদস্যরা ২০০ জনকে আটক করে ক্যাম্পে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com