বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির কালো হাত গুড়িয়ে দেওয়া হবে: ওবায়দুল কাদের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬০ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ষড়য‌ন্ত্র মোকা‌বিলায় আগামী মাসে খেলা হবে। আর আসল খেলা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের কালো হাত গুড়িয়ে দেওয়া হবে।

সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের পথ ছে‌ড়ে করে গণতন্ত্রের পথে আসতে বিএনপিকে ৩৬ দিনের আল্টমে‌টাম দেন তিনি।

নেতাকর্মীদের উদ্দে‌শ্যে আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ব‌লেন, বিএনপি যদি অস্ত্র নিয়ে আসে, তাহলে ঐ হাত ভেঙে দিতে হবে। যদি আগুন নিয়ে আসে, ঐ হাত পুড়িয়ে দিতে হবে।

মা‌র্কিন ভিসানী‌তি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ঐ ভিসানীতির তোয়াক্কা আমরা করি না। বার্তা দিয়ে দিচ্ছি, কারো নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না।

মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের উদ্দে‌শ্যে তিনি আরো ব‌লেন, আমার গণতন্ত্র আমি করব, আমার নির্বাচন আমি করব। রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে কারো নিষেধাজ্ঞা মানার জন্য নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com