রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ফেনী সদরে শ্রেষ্ঠ চেয়ারম্যান মজিবুল হক রিপন

  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মজিবুল হক রিপন।

মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে ফেনী সদর উপজেলা সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাকে শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা জুসি, উপজেলা এলজিইডি প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্যাহ বিকম প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ২০২২-২৩ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগ থেকে ফেনী সদর উপজেলায় সর্বোচ্চ জন্ম নিবন্ধনকারী শ্রেষ্ঠ সচিব হিসেবে কালিদহ ইউপির মো. জাকির হোসেন, শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে ছনুয়ার নিজাম উদ্দিন, কালিদহের নুসরাত জাহান খানম ও শ্রেষ্ঠ দফাদার হিসেবে কালিদহের গিয়াস উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও প্রতি ইউনিয়নে দুইজন করে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রতি ইউনিয়নে একজন করে শ্রেষ্ঠ মহাল্লাদারকে স্মারক প্রদান করা হয়।

এক প্রতিক্রয়ায় ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন বলেন, ‘পুরস্কার প্রাপ্তির আনন্দ আছে। আমরা সব সময় ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করি। এই স্বীকৃতি মানুষের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আগামীতে নিজেকে এই দেশ, সমাজ ও মানুষের প্রতি নিবেদিত রাখার চেষ্টা করবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com