শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়ে অভিনয়ে নামলেন যুবরাজ

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৩৮১ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: মারকুটে একজন ব্যাটসম্যান। নান্দনিক সব ফুটওয়ার্ক আর কৌশলে তার বড় গুণ ছিলো কব্জির জোর। তার দিনে কোনো বোলারই হালে পানি পায়নি। উড়িয়ে ঘুরিয়ে আকাশ ছুঁইয়ে বল পাঠিয়েছেন মাঠের বাইরে। তার সময়ের বিশ্বসেরা সকল বোলারদের শাসন করেছেন শক্ত ব্যাটে। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে তো ছয় বলে ছয়টি ছক্কা মেরে করেছেন রেকর্ডও।

বলছি যুবরাজ সিংয়ের কথা। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন। চলতি বিশ্বকাপের মরসুমেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিভিন্ন দেশের টি টোয়েন্টি টুর্নামেন্ট মাতাতে দেখা যাবে তাকে।

কিন্তু তার আগেই ভক্তদের চমকে দিলেন। যুবরাজকে এবার দেখা যাবে রঙিন পর্দায়। অভিনয়ে নাম লিখিয়েছেন তিনি। সম্প্রতি একটি ওয়েব সিরিজে কাজ করেছেন যুবরাজ।

২৯ জুন, শনিবার থেকেই হটস্টার-এ একটি ওয়েব সিরিজ শুরু হয়েছে, নাম ‘দ্য অফিস’। এই ওয়েব সিরিজে মূখ্য ভূমিকায় দেখা যাবে মুকুল চাড্ডাকে। আর এখানেই চাকরির ইন্টারভিউ দিতে দেখা গেল যুবরাজ সিংকে।

নতুন ভূমিকায় যুবিকে দেখার পর তার ভক্তদের মধ্যে তাকে ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। তবে কি ক্রিকেট থেকে অবসরের পর অভিনয়ের জগতে এলেন তিনি? যুবরাজের বাবা যোগরাজ বা তার স্ত্রী হেজেল কিচ বিনোদন জগতের সঙ্গেই যুক্ত। তবে কি এবার তাদের পথেই পা বাড়ালে যুবরাজও? নিয়মিত অভিনেতা হবার ঘোষণা অবশ্য এখনো দেননি এই ক্রিকেট সুপারস্টার। তবে ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন তার অভিনয় দেখার জন্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com