শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ওয়েস্টার্ন লুকে জয়া আহসান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন ভক্তদের সামনে। অভিনয়ের পাশাপাশি জয়ার রূপ-গুন মুগ্ধতা ছড়ায় অনুরাগীদের মাঝে।

সম্প্রতি কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমায় কাজ করেছেন জয়া। যেখানে তার সঙ্গে আরো অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকারা।

সিনেমাটিকে ঘিরেই কলকাতায় ব্যস্ত সময় পার করছেন এই তারকা। সেখানেই বিভিন্ন ফটোশুটেও অংশ নিচ্ছেন তিনি। সেইসব ছবি ভক্তদের মাঝে শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

‘দশম অবতার’-এর এক ইভেন্টে ওয়েস্টার্ন লুকে হাজির হয়েছিলেন জয়া। কালো পোষাকের সঙ্গে অভিনেত্রীর ডার্ক রেড লিপস্টিক নজর কেড়েছে ভক্তদের। সকলেই তার রূপের প্রশংসা করেছেন।

কারো মন্তব্য, ‘স্বপ্নের ক্রাশ’। কেউ লিখেছেন, ‘ছোট থেকেই পছন্দ’। কেউ আবার বলছেন, ‘জয়ার বয়স যেন থমকে গেছে’।

এর আগে হলুদ রঙের এক পোশাকে খোলামেলা রূপে ধরা দেন জয়া। সেখানে অনেকেই প্রশ্ন করেন, অভিনেত্রীর ড্রেস সেন্স নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে কতটা ভেঙেছেন এই তারকা, তারই দেখা মেলে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com