শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে

ইলিশের জালে ধরা পড়ল বিশাল আকৃতির পাঙাশ

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৬১ বার পঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় এক জেলের ইলিশের জালে ধরা পড়েছে ১৬ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ। বৃহস্পতিবার সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে আলী হায়দারের জালে মাছটি ধরা পড়েছে।

দুপুরের দিকে ওই জেলে কুয়াকাটা মেয়র মার্কেটে মাছটি নিয়ে যায়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক মানুষ। পরে নিলামের মাধ্যমে ১ হাজার ১২৫ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় বিক্রি হয়। বিশাল আকৃতির মাছটি ক্রয় করেন শাহাবুদ্দিন নামের এক মৎস্য ব্যবসায়ী।

জেলে আলী হায়দার বলেন, হঠাৎ করেই ইলিশের জালে এই পাঙাশ মাছটি আটকে যায়। পরে জাল উঠিয়ে দেখি বিশাল আকৃতির পাঙাশ মাছ। ৪-৫ জনে মিলে মাছটি ট্রলারে উঠিয়ে ঘাটে নিয়ে যায়। এরপর ওজন দিয়ে দেখি ১৬ কেজি ২০০ গ্রাম হয়েছে।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মৎস্য বিভাগ নদী ও সাগরে অভিযান পরিচালনার ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আর এর সুফল জেলেরা পাচ্ছে। আশা করছি জেলেদের জালে ইলিশের পাশাপাশি পাঙাশসহ বিভিন্ন প্রজাতির আরো বড় বড় মাছ ধরা পড়বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com