শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

এক থাপ্পড়েই প্রাণ গেল তরুণের

  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

কথা কাটাকাটির জেরে থাপ্পড়ে ফাহিম হোসেন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের গোয়াল বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত গোপাল পাটনিকে রাতেই আটক করেছে পুলিশ।

মৃত ফাহিম হোসেন উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের প্রয়াত নুরু বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষ পাড়ার ফাহিম হোসেন ১০ টাকার নোট দিয়ে একটি খেলনা বানান। খেলনাটি গোপাল পাটিনি (১৯) নামে এক প্রতিবেশী আগুন দিয়ে পুড়িয়ে দিতে চান। এ নিয়ে ফাহিমের সঙ্গে পাটিনির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গোপাল পাটনি ফাহিমের গালে থাপ্পড় মারেন। এতে ফাহিম অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা আহত ফাহিমকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত গোপাল পাটনিকে রাতেই আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com