বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার : নৌ প্রতিমন্ত্রী পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা জনগণ চাইলে নির্বাচন তরুণদের দাবিতে এগিয়ে মুবিন কুড়িগ্রামের উলিপুরে হামলা মামলার আসামি ধরতে যাওয়া পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে। ট্রাকের ধাক্কায় এমপি ড. আতিক মুজাহিদের গাড়ি বিধ্বস্ত, আহত কয়েকজন। দোহায় বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কাতারের নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান কমেছে অস্কারের দর্শক

ইসরায়েলে মুহুর্মুহু রকেট ছুড়লো হিজবুল্লাহ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৩১ বার পঠিত

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে। বুধবার ইসরায়েলের কিরিয়াত শমোনা এলাকায় এই হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরায়েলের টেল তুমরুস এলাকা লক্ষ্য করে লেবানন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। পরে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহর অবস্থানে পাল্টা গোলাবর্ষণ করেছে।

বিবৃতিতে আইডিএফ আরো বলেছে, উত্তরাঞ্চলীয় সীমান্তের কিরিয়াত শমোনা এলাকায় টানা রকেট নিক্ষেপ করেছে লেবাননের হিজবুল্লাহ। ওই এলাকায় অন্তত ৯টি রকেট ধেয়ে এসেছে। লেবানন থেকে ছোড়া এসব রকেটের মধ্যে চারটিকে বাধা দিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। তবে একটি রকেট কিরিয়াত শমোনা এলাকার উন্মুক্ত স্থানে পড়েছে। এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি।

এছাড়াও ইসরায়েলের উত্তরাঞ্চলের মেটুলা, মালকিয়া এবং মানারা শহরে কয়েকটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের হিজবুল্লাহ। হিজবুল্লাহর হামলায় কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com