সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেফতার: ডিবি পুলিশ ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট ফের চালু ১ জুলাই থেকে নিহত আরমানের পরিবারকে সান্ত্বনা দিতে সরজমিনে এমপি কামরুল দক্ষিণ এশীয় যুব টেবিল টেনিসে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য তেলের লাইনে দাঁড়িয়ে নাগেশ্বরীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পুলিশ সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের উন্নয়নে নবনিযুক্ত জেলা প্রশাসকের অঙ্গীকার প্রথম ধাপে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতর্কের সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে : তথ্যমন্ত্রী

কাজাখস্তানে খনিতে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৩২

  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের একটি খনিতে আগুন লেগে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্টিল জায়ান্ট আর্সেলর মিত্তালের মালিকানাধীন একটি খনিতে আগুন লাগার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া আরো অনেকে নিখোঁজ রয়েছেন।

শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এতে বলা হয়েছে, কাজাখস্তানে স্টিল জায়ান্ট এই কোম্পানির খনির কার্যক্রম জাতীয়করণের একটি চুক্তি নিশ্চিত হওয়ার পর একই দিনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় কোস্টেনকো খনিতে ২৫২ জন কাজ করছিলেন এবং এর মধ্যে আরো ১৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।

এছাড়া অগ্নিকাণ্ডে আহত আরো ১৮ জন এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন।

বিবিসি বলছে, কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ জাতীয়করণের জন্য চাপ দেওয়ার কারণে অগ্নিকাণ্ডের আগে দেশের বৃহত্তম এই স্টিল মিলে বিনিয়োগ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন।

তবে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি তার সমবেদনা প্রকাশ করেছেন এবং ঘটনাটিকে ‘ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন। তিনি রয়টার্সকে বলেন, ‘এখন আমরা এন্টারপ্রাইজের বিষয়েই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবব।’

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে কাজাখ কর্তৃপক্ষকে সহযোগিতা করার এবং ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আর্সেলর মিত্তাল। সংস্থাটি বলেছে, জাতীয়করণ প্রক্রিয়ার প্রথম পর্যায় চলছে এবং ‘যত তাড়াতাড়ি সম্ভব তারা এই লেনদেন চূড়ান্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ’।

আঞ্চলিক স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে ১৫ জনকে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com