শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

রাজবাড়ীতে ইলিশ ধরায় ১২ জেলের কারাদণ্ড

  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

রাজবাড়ীর পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে জেলা মৎস্য অধিদফতর।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরী। এছাড়া জব্দকৃত ১৫ কেজি ইলিশ স্থানীয় দুইটি এতিম খানায় বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবসহ রাজবাড়ী জেলা পুলিশের একটি চৌকস দল।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মায় নদীতে অভিযান পরিচালনা করে ১২ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com