শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

  • আপডেট টাইম : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

একেই বলে রোমাঞ্চ। দল যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন গোল করে দক্ষতার পরিচয় দিলেন কিলিয়ান এমবাপ্পে। আর কিছুটা বাধা পেলেও ফরাসি তারকার জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন পিএসজি।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় ব্রেস্ত ও পিএসজি। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পেয়েছে পিএসজি। দলটির হয়ে জোড়া গোল করেন এমবাপ্পে এবং একটি গোল করেন ওয়ারেন জায়ার-এমেরি। আর ব্রেস্তের হয়ে গোল করেন স্টিভ মুনি ও জেরেমি লি ডুয়ারন।

ম্যাচের ১৬ মিনিটে এমেরির গোলে এগিয়ে যায় পিএসজি। আর ২৮ মিনিটে দলের ব্যবধান ২-০ করেন অধিনায়ক এমবাপ্পে। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে মুনি ব্রেস্তের হয়ে একটি গোল শোধ করেন।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণে গতি বাড়ায় ব্রেস্ত। তাতে সমতাসূচক গোলটিও পেয়ে যায় তারা। ম্যাচের ৫২ মিনিটে ব্যবধান ২-২ করেন ডুয়ারন। এভাবেই খেলা এগিয়ে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে এমবাপ্পে পেয়ে যান পেনাল্টির সুযোগ। ফরাসি বিশ্বকাপজয়ী তারকা প্রথমে পেনাল্টি মিস করলেও ফিরতি শটে গোল আদায় করে নেন। তাতে ৩-২ গোলে এগিয়ে যায় পিএসজি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে এমবাপ্পের দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com