বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

খুলনা-মোংলা রুটে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৭১ বার পঠিত

দক্ষিণাঞ্চলের মানুষের বহু কাঙ্ক্ষিত খুলনা-মোংলা রুটে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। আর এর মধ্য দিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো আরেকটি মাইলফলক।

রূপসার বুকে নির্মিত রেল সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৪ টায় ফুলতলা স্টেশন থেকে শুরু হয়।

এ সময় খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের পরিচালক মো. আরিফুজ্জামানসহ রেলের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনার ফুলতলা থেকে ছেড়ে মোংলা বন্দর পর্যন্ত নির্মিত নতুন রেললাইনে পরীক্ষামূলকভাবে এ ট্রেন চলে। পণ্য পরিবহন পথ সুগম করতে খুলনা থেকে বাগেরহাটের মোংলা বন্দর পর্যন্ত নির্মিত করা হয়েছে।

জানা গেছে, খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। এই রেলপথের দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটার। এ প্রকল্পে ব্যয় হয়েছে ৪ হাজার ২৬০ কোটি টাকা। প্রকল্পের কিছু ফিনিশিং কাজ বাকি রয়েছে। সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে।

বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ জানান, আগামী ১ নভেম্বর সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে এই রেললাইনে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।

সংশ্লিষ্টরা বলছেন, খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হলে এ বন্দরের সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটান রেলপথ দিয়ে সহজেই মোংলা বন্দর ব্যবহার করতে পারবে। আগে সড়ক ও নদী পথে এ বন্দরের পণ্য পরিবহন হতো। রেলপথে পণ্য পরিবহনে খরচ কম, এর সুবিধা পণ্যের ওপর যোগ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com