সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়ে চিঠি

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৩১ বার পঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানিয়ে ঢাকায় বিদেশি মিশনগুলোতে কূটনৈতিকপত্র দিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত কূটনৈতিকপত্র পাঠানো হয়েছে।

ঢাকায় বিদেশি মিশনগুলোতে পাঠানো কূটনৈতিকপত্রে বলা হয়েছে, আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। তারই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

কূটনৈতিকপত্রে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের মধ্যে যারা নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী, তাদের আবেদন করার অনুরোধ করা হচ্ছে। নির্বাচন কমিশন চায় দেশের পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীদের মতো করে বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীরাও নির্বাচন পর্যবেক্ষণ করুক।

বাংলাদেশের নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও কূটনৈতিকপত্রে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com