সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প

নেটফ্লিক্সেও ‘জওয়ান’র রেকর্ড

  • আপডেট টাইম : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৩১ বার পঠিত

বলিউড কিং শাহরুখ খানের ‘জাওয়ান’ রেকর্ড গড়েই চলছে। গত সেপ্টেম্বর মুক্তির পর বক্স অফিসে ‘জাওয়ান’ ঝড় থামতে না থামতে এবার ওটিটিতে ঝড় তুলল সিনেমাটি। তিন সপ্তাহ পার না হতেই গড়লেন ভারতে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড।

গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনের দিনই মোট তিনটি ভাষায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ‘জাওয়ান’র এক্সটেন্ডেড ভার্সন। এর পরই ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়ে দর্শক। যার ফলে এটিই এখন নেটফ্লিক্সে ভারতের সবচেয়ে বেশি ভিউ হওয়া সিনেমা। মঙ্গলবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি দেখেছে ৩৭ লাখ জন। নেটিফ্লিক্সে এই সিনেরমাটি চলছে ১ কোটি ৬ লাখ ঘন্টা। যা যে কোন ভারতীয় সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ।

এই সাফল্যের পর উচ্ছ্বাস প্রকাশ করে শাহরুখ খান্ও। তিনি বলেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি জওয়ান বর্তমানে নেটফ্লিক্সে ভারতের সব থেকে বেশিবার দেখা সিনেমা। ভক্তদের ভালোবাসার কথা মাথায় রেখেই আমরা এখানে এই ছবির এক্সটেনডেড ভার্সন মুক্তি দিয়েছিলাম। দারুণ সাড়া পেয়েছি আমরা দর্শকদের থেকে। জওয়ান কেবল একটি সিনেমা নয়, এটা গল্প বলার উদ্‌যাপন, প্যাশনের উদ্‌যাপন। এমনকি আমাদের বর্ণময় সিনেমা জগতের উদ্‌যাপন। নেটফ্লিক্সে এই সাফল্য পাওয়ায় আমি দারুণ গর্বিত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com