শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপ থেকে আটক দেশে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত চাঁদপুরে দু’টি রেস্টুরেন্টকে জরিমানা তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার কুড়িগ্রামের সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ

হঠাৎ মিরপুরে সাকিব

  • আপডেট টাইম : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১২০ বার পঠিত

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ খেলতে এরই মধ্যে সিলেটে উড়াল দিয়েছে দল। এর মধ্যে বুধবার (২২ নভেম্বর) বিসিবিতে (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এসেছেন সাকিব আল হাসান।

কিউইদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলছেন না সাকিব। বিশ্বকাপের শেষ ম্যাচে চোটের কারণে খেলা হয়নি। এরপর দেশে ফিরে আবার যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান তিনি। এরপর মঙ্গলবার জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেন সাকিব।

আজ বুধবার বিসিবিতে এসেছেন সাকিব। এসে ক্রিকেট অপারেশনস রুমে বেশ কিছুক্ষণ থাকেন তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক। বিসিবি সূত্রে জানা গেছে, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বৈঠক করার কথা রয়েছে তার।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে গিয়েও ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। নয় ম্যাচের কেবল দুটিতে জয় পায় তারা। এরপর এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। বিশ্বকাপ চলাকালীন টুর্নামেন্ট শেষ হলে বিসিবির সঙ্গে বসার আগ্রহের কথাও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com