সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জাপানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল সমালোচকদের মুখ বন্ধ করতে জার্মানিকে বিশ্বকাপ জিততে হবে হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, কাতারে বৈঠক মঙ্গলবার দীপশিখা মেটি স্কুল স্থাপত্য শৈলীর অনন্য ও আন্তর্জাতিকভাবে সমাদৃত দৃষ্টান্ত কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রচার সম্পাদক পদে খোকন আলীর প্রচারণা জোরদার সাবেক সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশীদকে ঘিরে ‘মিথ্যা তথ্য প্রচার’ বন্ধের দাবি পরিবারের উত্তরখানে চাকু ও রামদাসহ ২ যুবক আটক; পুলিশ দেখে মোটরসাইকেলে পালানোর চেষ্টা সাস্ট আইপিই এলামনাই অ্যাসোসিয়েশনের বিশ্বকাপ-ভিত্তিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ; মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই: স্বাস্থ্যমন্ত্রী সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

আইপিএলের নিলামে বাংলাদেশের ৬ জন

  • আপডেট টাইম : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

আগামী বছর অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। টুর্নামেন্টের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে আয়োজকদের তোড়জোড়। ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আসন্ন আসরের নিলাম। যেখানে নাম আছে ৬ বাংলাদেশি ক্রিকেটারের।

নিলামে নাম থাকা ৬ বাংলাদেশি ক্রিকেটার হলেন- মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও তাসকিন আহমেদ। এর মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন কাটার মাস্টার ফিজ।

ফিজের মতো ২ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে ট্রেভিস হেড, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, জস ইংলিস, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, হ্যারি ব্রুক, মুজিব উর রহমান, বন ডাকেট, আদিল রশিদ, ক্রিস ওকস, রাইলি রুশো, রাসি ফন ডার ডুসেনদের।

গত আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে খেলেছিলেন লিটন কুমার দাস ও মুস্তাফিজ, দলে ছিলেন সাকিব আল হাসানও। দিল্লি ক্যাপিটালসের ছেড়ে দেওয়া ফিজ এবারের নিলামে থাকলেও নাম নেই সাকিব ও লিটনের। নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স তাদের ছেড়েও দিয়েছে।

আইপিএলে চার বছরে একবার অনুষ্ঠিত হয় মেগা নিলাম। ২০২১ সালে মেগা নিলাম হওয়ায় এবার অনুষ্ঠিত হবে একদিনের মিনি নিলাম। গতবারের নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করে স্যাম কারানকে কিনেছিল পাঞ্জাব কিংস। কারানের জন্য তারা খরচ করেছিল ১৮.৫ কোটি ভারতীয় রুপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com