শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

আদরেই পূজা চেরির ভরসা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

অভিনয়ের চেয়ে ব্যক্তি জীবন নিয়েই বেশি আলোচনায় থাকতে চান ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে সিনেমায় পথচলা শুরু হলেও এরই মধ্যে এক ডজনের মতো সিনেমায় অভিনয় করেছেন।

সময়ের হিট নায়ক শাকিব খান ছাড়াও কাজ করেছেন সিয়াম ও সজলের সঙ্গে। বিশেষ করে শাকিব খানের সঙ্গে তার প্রেমের স্ক্যান্ডাল তাকে এই নায়ক থেকে দূরে সরিয়ে দিয়েছে। ফলে জুটি বাঁধার মতো কোনো নায়কই তিনি এখন আর খুঁজে পাচ্ছেন না। তবে চেষ্টা করছেন। সেই চেষ্টার ফল এ সময়ের নায়ক আদর আজাদ।

বর্তমানে ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন আদর। তার প্রতিই ভরসা খুঁজছেন পূজা। জুটি বেঁধে তিনটি সিনেমায় অভিনয় করছেন। এর মধ্যে আলোক হাসানের পরিচালনায় নির্মিত ‘নাকফুল’ নামে একটি সিনেমার কাজ শেষ হয়েছে। আগামী বছর ভালোবাসা দিবসে ‘নাকফুল’ সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’ নামে আরো একটি সিনেমার কাজ প্রায় শেষ। একই প্রযোজক-পরিচালকের ‘দরদিয়া’ নামে একটি সিনেমার কাজ শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারিতে।

পূজার সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে আদর বলেন, আমি এবং পূজা দুটি সিনেমায় নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি সিনেমাগুলো একের পর এক মুক্তি পেলে আমরা হয়তো আগামীতে আরো নতুন নতুন প্রজেক্ট করতে পারব। তিনটাই রোমান্টিক ট্র্যাজেডি, রোমান্টিক থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন সিনেমা।

পূজা চেরি বলেন, আদর আজাদ ভাইয়ের সঙ্গে কাজ করতে ভালো লাগে। লিপস্টিক সিনেমায় আমাদের কাজ দেখে প্রযোজক পরিচালকের ভালো লেগেছে বলেই আবারো একই টিমের সঙ্গে কাজ করতে যাচ্ছি। আশা করছি ভালো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com