শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

৩০ কোটি রুপি প্রতারণার অভিযোগ, শাহরুখপত্নীকে আইনি নোটিশ

  • আপডেট টাইম : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী ও প্রযোজক গৌরি খান। বি টাউনে বেশ প্রভাব রয়েছে তার। তবে এবার আর্থিক প্রতারণার অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর ফ্রি প্রেস জার্নালের।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৩০ কোটি রুপির আর্থিক প্রতারণার মামলায় না জড়িয়েছে গৌরির। তবে এখনো শাহরুখ-পত্নীকে তলব করেনি ইডি।

লখনৌয়ের রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের শুভেচ্ছাদূত গৌরি খান। সংস্থাটির বিরুদ্ধে গ্রাহক ও ব্যাংকের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। তাদের আর্থিক প্রতারণার পরিমাণ প্রায় ৩০ কোটি রুপি। ঐ কোম্পানির সঙ্গে যুক্ত থাকায় মূলত গৌরিকে নোটিশ পাঠিয়েছে ইডি।

জানা গেছে, শিগগিরই গৌরিকে তলব করতে পারে সংস্থাটি। এমনকি শুভেচ্ছাদূত হওয়ার জন্য কোম্পানিটি থেকে কত টাকা নিয়েছেন, এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছে ইডির পক্ষ থেকে।

প্রসঙ্গত, মাসখানেক আগে লখনৌয়ের সুশান্ত গলফ সিটির পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেছিলেন মুম্বাইয়ের বাসিন্দা যশোবন্ত।

যশোবন্তের অভিযোগ, ৮৬ লাখ রুপি দেওয়ার পরও ফ্ল্যাটের চাবি হাতে পাননি। তার দাবি, গৌরি খান কোম্পানিটির শুভেচ্ছাদূত, তাই এই বিশ্বাসভঙ্গের দায় তার ওপরেও বর্তায়। তাই শাহরুখ-পত্নীর বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com