শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

ফেনীতে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করায় মামলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ বার পঠিত

ফেনীতে সরকারি নিষিদ্ধ পলিথিন উৎপাদন করায় ৩ জনের নামে মামলা হয়েছে। পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট তানভীর হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় কারখানার মালিক জান্নাতুল ফেরদাউস, তার স্বামী মো. মাহফুজুর রহমান ও কারখানার ভবন মালিক এমরান হোসেনকে আসামি করা হয়েছে।

পরিবেশ সূত্র জানায়, তাকিয়া রোডের সওদাগর পাড়ার বাসিন্দা ওবায়দুল হকের ছেলে মো. এমরান হোসেনের কাছ থেকে ভবন ভাড়া নেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ছায়েদুল হকের মেয়ে জান্নাতুল ফেরদাউস ও তার স্বামী মো. মাহফুজুর রহমান। ধনু মিয়া হাউজ নামের ওই ভবনে তারা অবৈধভাবে সরকারি নিষিদ্ধ পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ উৎপাদন করেন। বেশ কয়েক বার কারখানাটি পরির্দশন করে পলিথিন উৎপাদন বন্ধ করতে তাদের নিষেধ করা হয়। এতে তারা কর্ণপাত না করায় জেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে। এরপরও বন্ধ না হওয়ায় ভবন মালিক এমরানকে কারখানা বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়।

মামলার বাদী পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট ও পরিচালক তানভীর হোসেন জানান, পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com