মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী ২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে উপাচার্যের শোক অননুমোদিত ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর সিবিএমএসের মাধ্যমে আড়াই মাসে প্রায় ২৫ হাজার ইউপি অনলাইনে জারি : এনবিআর বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার: প্রতিমন্ত্রী নুর খাল খননে জীব বৈচিত্র্য ফিরে আসবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

বাবা হারালেন মারিয়া নূর

  • আপডেট টাইম : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও উপস্থাপিকা মারিয়া নূরের বাবা মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান মারিয়ার বাবা মো. আব্দুল লতিফ খান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে মারিয়া নূর লিখেছেন, ‘আমার বাবা মো. আব্দুল লতিফ খান আর নেই। বাবার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সবাই দোয়া করবেন।’

জানা যায়, শুক্রবার (২২ ডিসেম্বর) বাদ ফজর রাজধানীর লালমাটিয়া নিউ কলোনি মসজিদে মো. আব্দুল লতিফ খানের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। আর বাদ জুমা কুমিল্লার প্রেমতলা জামে মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা।

টিভি পর্দায় ক্রিকেট কিংবা ফুটবল নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করে প্রশংসিত হয়েছেন মারিয়া নূর। তবে ২০২১ সালের শেষের দিকে অনির্দিষ্ট সময়ের জন্য মিডিয়া থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দেন তিনি। পরে মা হতে যাওয়ার খবর জানান। গত বছরের ১২ মে পুত্রসন্তানের মা হন এই অভিনেত্রী।

২০২১ সালে মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এ অভিনয় করে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পান মারিয়া নূর। তা ছাড়াও মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব ফিল্মে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com