মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যে কারণে সেভিয়া থেকে বরখাস্ত হলেন আর্জেন্টাইন কোচ তিন দিনে ত্রিশ লাখ ছুঁইছুঁই রাফীর প্রেশার কুকার স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক, লেনদেন চলবে বিকেল ৪টা পর্যন্ত কেমন আছেন মির্জা আব্বাস, যা জানা গেল শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধানের ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি

জেলের জালে ২ কোটি টাকার মাছ!

  • আপডেট টাইম : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

কক্সবাজারের মহেশখালীতে মোজাম্মেল বহদ্দার নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৫৯টি কালো পোয়া মাছ। মাছগুলোর দাম হাঁকানো হয়েছে প্রায় ২ কোটি টাকা। শুক্রবার মাছগুলো গভীর সাগরে ধরা পড়ে।

১৫৯টি কালো পোয়া মাছ ধরা পড়ার খবরে পুরো ধলঘাটা ইউনিয়নে হৈ-চৈ লেগে গেছে। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু এখন মোজাম্মেল এবং কালো পোয়া মাছ। এলাকার বেশিরভাগ মানুষ মাছগুলো দেখার জন্যে জেলের পরিবারে ভিড় জমিয়েছে।

ধলঘাটার স্থানীয় বাসিন্দা আরমানুল ইসলাম সুমন বলেন, ‘সবাই খুবই খুশি মোজাম্মেল বহদ্দারের জালে মাছগুলো ধরা পড়ায়। ইউনিয়নের অনেক মানুষ মাছগুলো দেখার জন্য সেখানে ছুটে যান।’

বিষয়টি নিশ্চিত করেছেন ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু। তিনি বলেন, ‘মোজাম্মেলের জালে ১৫৯টি কালো পোয়া ধরা পড়েছে। হতদরিদ্র জেলে মোজাম্মেল। তার পরিবারের দিকে আল্লাহ চোখ তুলে তাকিয়েছে। এটা আল্লাহর নিয়ামত।’

তিনি আরো বলেন, ‘শুনেছি মাছগুলোর দাম হাঁকানো হয়েছে ২ কোটি টাকা। কালো পোয়া যেহেতু খুবই দামি মাছ হয়তো দেড় কোটি টাকা হলে মাছগুলো বিক্রি করবেন মোজাম্মেল।’

মহেশখালী উপজেলার মেরিন ফিশারিজ কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কালো পোয়া আকারভেদে দাম বেশি হতে পারে। এক কেজি সাইজের মাছের দাম হতে পারে ১ হাজার টাকা। তবে সাইজে ১০ কেজি বা এর বেশি হলে দামটা অনেক বেশি হবে। তবে মাছগুলো আমিও দেখেছি, ২ কোটি দাম হাঁকানোর মতো না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com