শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র: উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প ট্রাম্পের ধারণা কিম জং উনের সঙ্গে বৈঠক ইতিবাচক হতে পারে : দ. কোরিয়ার প্রধানমন্ত্রী রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের দাফন সম্পন্ন পরিবর্তন আনতে,প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশ এর প্রস্তুতি চলছে জোর কদমে বাগদাদে নতুন করে বিস্ফোরণের শব্দ জাতীয়তাবাদী চেতনাকে বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মীর হেলাল দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত।। কোস্ট গার্ডের অভিযানে ১০ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি আটক জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রমনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার পাঁচজনকে সাজা প্রদান

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই: শেখ হেলাল

  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

বাগেরহাট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হেলাল উদ্দিন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ নৌকায় ভোট দেবে, কারণ অতীতে দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকায় যেতে সকাল থেকে সন্ধ্যা হতো, এখন মানুষ ২-৩ ঘণ্টায় ঢাকা পৌঁছে কাজ সেরে ফিরে আসে।

বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

শেখ হেলাল উদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যে ভালোবাসা তাতে সবাই নৌকা মার্কায়ই ভোট দেবে।

তিনি আরো বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। আগে মানুষের অভাব ছিল, এখন কেউ না খেয়ে থাকে না। দেশ ও দেশের মানুষের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে আমরা কাজ করে যাবো।

শেখ হেলাল বলেন, এবার আমরা ক্ষমতায় আসার পর আরো ১০-২০ শতাংশ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। ডিজিটাল বাংলাদেশের সুযোগ-সুবিধা সবাই ভোগ করছে, আর বিএনপি রাজনীতিতে ব্যর্থ হয়ে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে।

তিনি বলেন, উন্নয়নের এই ধারা কেউ রোধ করতে পারবে না, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন জনগণের সেবা করে যাবো।

উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহীনুল আলম ছানার সার্বিক তত্ত্বাবধানে প্রচারণার সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম ডি আল আমিন, আওয়ামী লীগ নেতা সিকদার ওয়ালিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ মেহফুজ রচা, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com