সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেলের লাইনে দাঁড়িয়ে নাগেশ্বরীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পুলিশ সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের উন্নয়নে নবনিযুক্ত জেলা প্রশাসকের অঙ্গীকার প্রথম ধাপে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতর্কের সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে : তথ্যমন্ত্রী খুলনার মৃৎশিল্পকে বাঁচাতে প্রশাসনের সহায়তা চান কারিগররা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম ১২ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৬.৫ শতাংশ বৃদ্ধি

গাজীপুর -৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ডিসির ভোট চাওয়ার কথা ফেসবুকে ভাইরাল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ ( কালীগঞ্জ, বাড়িয়া ও পূবাইল) এ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আখতারুজ্জামান এর কর্মী বিশিষ্ট শিল্পপতি মশিউর রহমান সেলিম জনসংযোগ কালে বক্তৃতায় তিনি বলেন- গাজীপুরের ডিসি আমার নিকট ট্রাক প্রতীকে ভোট দিতে বলেছেন। এটা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক ভাইরাল হয়েছে।
এ নিয়ে এলাকায় চলছে নানা ধরনের আলোচনা -সমালোচনার গুনজন।
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম মুঠোফোনে জানান, এসব অদ্ভুত বক্তব্যেকারীসহ তাদের সাথে সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে।
জানাযায়, ৩১ ডিসেম্বর রাতে গাজীপুরের বাড়িয়া মাঠে আচরণবিধি লঙ্ঘন করে পথ সভায় স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আখতারুজ্জামানের পথ সভায় । বিশিষ্ট শিল্পপতি মশিউর রহমান সেলিম গাজীপুরের জেলা প্রশাসকে জড়িয়ে বক্তব্য দেন। পরে বিষয়টি জেলা প্রশাসককে অবগত করানো হয়। এ বিষয়ে জানার সাথে দ্রুত ওই উসকানিমূলক মিথ্যা বক্তব্য দেয়ায় তাদেরকে শেকজ করা হয়ছে বলে জানিয়েছেন ডিসি আবু ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম।
এ বিষয়ে ট্রাক প্রতীকের প্রার্থী আখতারুজ্জামান শোকজের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন-সাবেক জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার তার পারিবারিক একটি অনুষ্ঠানে যাওয়ার পর মশিউর রহমান সেলিমকে বলেছেন আখতারুজ্জামান ভাইকে ভোট দিয়েন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com