বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

কুয়াশার ঘনত্ব বৃদ্ধি, শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল বন্ধ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় বুধবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে রাতের যেকোনো সময় থেকে ফেরি চলাচল শুরু হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শরীয়তপুর নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের নদী ও আশপাশের এলাকাজুড়ে কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে। তাই নদীপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি নদীতে বা চ্যানেলে নোঙর করা হয়নি। সেইসঙ্গে রাতের যেকোনো সময় কুয়াশার ঘনত্ব কমে গেলে ট্রাফিকে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com