সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খুলনার মৃৎশিল্পকে বাঁচাতে প্রশাসনের সহায়তা চান কারিগররা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম ১২ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৬.৫ শতাংশ বৃদ্ধি বাংলাদেশ স্পিনারদের সামলানো চ্যালেঞ্জিং হবে : ল্যাথাম হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম প্রধানমন্ত্রী বাংলাদেশকে সবুজায়ন করার উদ্যোগ নিয়েছেন : পানি সম্পদ প্রতিমন্ত্রী মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন ৩নং বহরা ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল হক

দিনাজপুরে শৈত্যপ্রবাহ, ৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪১ বার পঠিত

দিনাজপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দিন দিন ওঠানামা করছে তাপমাত্রা। ফলে বাড়ছে শীতের তীব্রতা। সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ ভাগ।

দিনাজপুর আবহওয়া অফিস জানায়, চলতি বছরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহে জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা আছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সোমবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। চলতি সপ্তাহের শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

এদিকে বিগত বছরের তুলনায় এ বছর দিনাজপুরসহ উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের দাপট। সন্ধ্যার পর থেকে এ জেলার ওপর দিয়ে হিম শীতল বাতাস বয়ে যায়। চারপাশ ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ে। মধ্যরাত থেকে সকাল ১০টা পর্যন্ত শিশির ঝড়ে। ফলে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। বেশিরভাগ দিনই দেখা মিলছে না সূর্যের। কাজ করতে না পারায় চরম বিপাকে পড়ছে জেলার নিম্ন আয়ের মানুষরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com