মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

বার্সাকে গুঁড়িয়ে দেওয়া ভিনিকে নিয়ে যা বললেন আনচেলত্তি

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

এর চেয়ে ভালো প্রতিশোধের মঞ্চ হয়তো পেত না রিয়াল মাদ্রিদ। গতবার বার্সেলোনার কাছেই স্প্যানিশ সুপার কাপ শিরোপা খুইয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। এবার তাদেরই গুঁড়িয়ে দিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

প্রতিশোধের মঞ্চে রিয়ালের জার্সিতে রীতিমতো জ্বলে ওঠেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তার হ্যাটট্রিকের রাতে ৪-১ গোলে বড় জয় পেয়েছে মাদ্রিদ। স্বাভাবিকভাবেই প্রিয় শিষ্যকে প্রশংসার ভেলায় ভাসিয়েছেন রিয়াল কোচ আনচেলত্তি।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুস তার কাজটি দুর্দান্তভাবে করেছে। যদিও সমস্যা এড়ানোর জন্য তাকে শেষদিকে তুলে নিয়েছিলাম। কারণ সে একটা ইনজুরি থেকে কিছুদিন আগে এসেছে। রিয়াল মাদ্রিদের সমর্থকদের মনে সে যেভাবে আশা জাগিয়ে শিরোপা জিতেছে তাতে তার দক্ষতার প্রমাণ পাওয়া যায়। তার প্রতি বিশেষ নজর রাখতেই ম্যাচ শেষ হওয়ার আগে তুলে নিয়েছিলাম।’

আনচেলত্তি আরো বলেন, ‘আমরা জিততে চেয়েছিলাম এবং খুবই বিচক্ষণতার সঙ্গে সেটি করেছি। শুরুটা ভালো হয়নি, কিন্তু আমরা সেখানে ভিনির দুর্দান্ত মুহূর্ত দেখেছি। সেখান থেকেই আরেকটি নতুন অধ্যায় শুরু হয়েছে। বার্সেলোনা বল নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, সুযোগ খুঁজতে চেয়েছে। কিন্তু ততক্ষণে গোল ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে ৪-১। আমরা কোনো চাপ ছাড়াই পুরো খেলাকে নিয়ন্ত্রণ করেছি। আমরা তাতে খুশি।’

ব্রাজিল তারকাকে নিয়ে রিয়াল মাদ্রিদের কোচ বলেন, ‘গতবারের কোপাতে সে গোল করেছিল। এরপরে লা লিগাতেও। প্রতিপক্ষের ডিফেন্ডররা তাকে আটকাতে পারেনি। রোনাল্ড আরাউজোর মতো বিশ্বসেরা ডিফেন্ডারকেও সে পরাস্ত করেছে। ভিনিসিউসের ট্যাকেলের দক্ষতার কারণে আরাউজোও ব্যর্থ হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com