মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে আপনি কাউকে ১০০% খুশি করতে পারবেন না : ভাবনা ময়মনসিংহে ডিবির পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবাট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৪ জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেল, ১২৪ জন। ইরানে পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা: পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’, ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে ডিএনসিসির কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে দুর্দকের তদন্ত প্রতিবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব: সমাজকল্যাণমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১২০ বার পঠিত

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গত ১৫ বছর সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম। ভবিষ্যতে যতদিন বাঁচি, আপনাদের পাশে থাকব। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করব। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করে যাব।

চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় শনিবার দিনব্যাপী নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি হিসেবে চারবার নির্বাচিত করেছেন। আমি আপনাদের দীপু মনি। আপনারা ভোট দেওয়ার কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে তিনবার মন্ত্রী বানিয়েছেন।

তিনি আরো বলেন, এখন আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জায়গা থেকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, মানুষের কল্যাণ ও দেশের কল্যাণে কাজ করা যাবো। আমার রাজনৈতিক মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। সেই কাজ করার সুযোগ আবার তৈরি হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর সার্বিক তত্ত্বাবধানে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুদা নূর খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com