বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নেতানিয়াহুর সমালোচনা করলেন জাতিসংঘের মহাসচিব

  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই মন্তব্যের সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

রোববার উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত জি৭৭ এর বৈঠকে তিনি বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করেন।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের সঙ্গে অনেক ফিলিস্তিনি যোগ দিয়েছে। তাছাড়া গাজার যে টানেল তাও আমাদের ধারণার চেয়ে অনেক বড়। ফলে যুদ্ধ শেষ হতে আরও অনেক সময় লাগবে।

অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ছাড়িয়েছে। রোববার (২১ জানুয়ারি) গাজার স্বাস্থ্যমন্ত্রণায় জানিয়েছে, অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ১০৫ জনে দাঁড়িয়েছে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় ১৭৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে পশ্চিমতীরে হামলা, অভিযান ও গ্রেফতার অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজার মতো সেখানেও প্রতিদিন হতাহতের ঘটনা ঘটছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com