শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে দু’টি রেস্টুরেন্টকে জরিমানা তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার কুড়িগ্রামের সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক চেলসির সাথে ছয় বছরের চুক্তি বৃদ্ধি করলেন রেসি জেমস

৮ বছরের সম্পর্ক ভাঙছে কোহলির!

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। এরই মধ্যে সিরিজের দুই টেস্টে মুখোমুখি হয়েছে তারা। যেখানে ‘ব্যক্তিগত কারণে’ অনুপস্থিত ছিলেন বিরাট কোহলি। শোনা যাচ্ছে, সিরিজের বাকি তিন টেস্টেও খেলবেন না। যদিও এখনো স্কোয়াড ঘোষণা না হওয়ায় বিষয়টি নিয়ে তীব্র জল্পনা চলছে।

ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, ইংলিশদের বিপক্ষে পুরো টেস্ট সিরিজেই খেলবেন না কোহলি।

এরই মাঝে গুঞ্জন, মাঠের বাইরের ভারতীয় এই ব্যাটারের বড় অঙ্কের আর্থিক কার্যকলাপ প্রকাশ্যে। বেনামি সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কোহলি ‘পুমা ইন্ডিয়ার সঙ্গে তার দীর্ঘ অংশীদারিত্ব শেষ করার পথে।’

প্রতিবেদনে বলা হয়, ব্র্যান্ডটির সঙ্গে কোহলির সম্পর্ক ৭ বছরের। এই ব্র্যান্ডের সঙ্গে ২০১৭ সালে ১১০ কোটি টাকার একটি চুক্তি হয়েছিল। যা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে আলোচিত একটি বিজ্ঞাপনী চুক্তি।

প্রতিবেদনে দাবি করা হয়, বিরাট কোহলি খেলায় ব্যবহৃত জুতো তৈরির ব্র্যান্ড ‘Agilitas Sports Pvt. Ltd.’-এর মুখ হয়ে উঠতে পারেন। এদিকে একাধিক মিডিয়ায় কোহলির সঙ্গে পুমা’র সম্পর্ক ত্যাগের খবর চাউর হতেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পুমা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কার্তিক বালাগোপালন।

সংবাদ বিজ্ঞপ্তিতে তার ভাষ্য, পুমার সঙ্গে কোহলির সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং চলমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com