শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

আমরা কোপা আমেরিকা জিততে যাচ্ছি: মার্টিনেজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

তিন বছর আগে কোপা আমেরিকার মাধ্যমেই দীর্ঘ শিরোপা খরা ঘুচিয়েছিল আর্জেন্টিনা। সামনে আরও একটি কোপা আমেরিকার আসর দুয়ারে কড়া নাড়ছে। জুনেই আমেরিকায় বসবে দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের আসর। লিওনেল মেসির দলের সামনে এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ।

কোপা আমেরিকার আগে দারুণ ফর্মে আছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের কাছে হারলেও শেষ ম্যাচে ব্রাজিলকে তাদের ঘরের মাটিতে হারিয়ে এসেছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের কনমেবল অঞ্চলের বাছাই পর্বে শীর্ষে আছে আকাশী-সাদারা।

আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা ধরে রাখতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। কিন্তু দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এরইমধ্যে ভবিষ্যদ্বাণী করেছেন কারা জিতবে আগামী শিরোপা।

এমির স্বদেশি ডিফেন্ডার জারমান পেজ্জেলা দিন কয়েক আগেই লা লিগার দল রিয়াল বেতিসের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত তিনি সেভিলের ক্লাবটিতে থাকবেন। সে উপলক্ষে আর্জেন্টিনা জাতীয় দলের কয়েকজন সতীর্থের সঙ্গে ভিডিও আড্ডায় যুক্ত হয়েছিলেন তিনি।

সেই আড্ডায় জেরেনিমো রুলি, নিকোলাস তাগলিয়াফিকো, জিওভান্নি লো সেলসো এবং হুয়ান ফয়েথদের সঙ্গে ছিলেন কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী মার্টিনেজও। সেখানেই নানা প্রসঙ্গে আলাপের সঙ্গে আসন্ন কোপা আমেরিকার কথাও উঠে আসে।

এ সময় মার্টিনেজ বলেন, অভিনন্দন। তুমি জানো, আমি তোমাকে কতটা ভালোবাসি এবং তোমাকে একজন ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে ক্রমাগত বেড়ে উঠতে দেখে আমি কতটা খুশি। এটা তোমার ক্যারিয়ারের নতুন একটা ধাপ। উপভোগ করো।

ইংল্যান্ডের বার্মিংহাম শহরে থাকা মার্টিনেজ এই সময় ইংল্যান্ডের ঠাণ্ডা আবহাওয়ার কথা স্মরণ করে বলেন, আমার মতো করে নয়, উপভোগ করো, বন্ধু। আমি তোমাকে ভালোবাসি এবং আমরা কোপা আমেরিকা জিততে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com