শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

যশোরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মণিরামপুর-ঝিকরগাছা সড়কের বাসুদেবপুর পট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার মাহমুদকাটি গ্রামের মোমিন হকের ছেলে নূর মোহাম্মদ ও রঘুনাথপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে সবুজ হোসেন।

জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেলে ঝিকরগাছা থেকে মণিরামপুরের দিকে আসছিলেন নূর মোহাম্মদ ও সবুজ হোসেন। পথে বাসুদেবপুর পট্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নূর মোহাম্মদ মারা যান। গুরুতর আহত অবস্থায় সবুজ হোসেনকে পাশ্ববর্তী ঝিকরগাছা হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট রোহিতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজ উদ্দিন।

মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com