শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার অনুষ্ঠিত অসচ্ছল বিচার প্রার্থীদের জন্য ৩৩৯ কোটি ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড পেঁপে চাষে সফল রেম্রাচাই মারমা, তার অনুপ্রেরণায় বদলে গেছে খাগড়াছড়ির দূরছড়ি গ্রাম ইউক্রেনের আবাসিক ভবন ও প্রসূতি হাসপাতালে হামলায় নিহত ১: কর্তৃপক্ষ ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ১০ দিনে তৃতীয়বার হামলা : আইএইএ দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বগুড়ার শিবগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নওগাঁয় স্বাধীনতা দিবস উপলক্ষে ‘শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ অনুষ্ঠিত জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত দক্ষিণ বৈরুতে পুনরায় হামলা চালিয়েছে ইসরাইল, সরাসরি সংঘর্ষ দাবি হিজবুল্লাহর

টাকার জেরে যুবককে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৩২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযানে আলোচিত মোরছালিন ভূঁইয়া হত্যা মামলার প্রধান আসামি আবদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল্লাহ উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত মঙ্গল মিয়ার ছেলে। তিনি ওই হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানায়।

আখাউড়া থানার ওসি মো.নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে দুপুরে ধরখার হাইওয়ে রোড এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বাড়িতে ডেকে নিয়ে মোরছালিন ভূঁইয়াকে (২৬) হত্যা করা হয়। পরদিন রোববার বিকেলে ওই ইউনিয়নের শিবনগর গ্রামে মঙ্গল মিয়ার ছেলে আব্দুল্লাহর তালাবদ্ধ ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোরছালিন উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনারকুট গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

নিহতের স্বজনদের দাবি, পাওনা টাকা চাওয়ায় আব্দুল্লাহ ও তার সহযোগীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেন। এ ঘটনার পর আব্দুল্লাহসহ অন্য আসামিরা গা-ঢাকা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com