রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সংসদের অধিবেশন শুরু অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া আরও ৩ ইরানি নারী ফুটবলার দেশে ফিরবেন ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

লাশের সঙ্গে ছিল ৪০টি স্বর্ণের বার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

যশোর সীমান্তের ইছামতি নদী থেকে ৫ কেজি ২০০ গ্রাম ওজনের ৪০ পিচ স্বর্ণসহ মশিয়ার রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। বিজিবির তথ্য সূত্র বলছে, মশিয়ার ছিলেন একজন স্বর্ণ পাচারকারী।

বুধবার (১৩ মার্চ) দুপুর ২টায় শার্শার অগ্রভুলোট সীমান্তের ইছামতী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃতের পরিবার জানান, গত ১০ মার্চ দুপুর ২টার সময় মশিয়ার রহমানকে তার বাড়ি থেকে রহিম ও জামাল নামের দুই ব্যক্তি ডেকে নিয়ে আসে। তার এক ঘণ্টা পর রহিমের ছেলে তাদেরকে খবর দেয় মশিয়ার রহমান বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষা ইছামতী নদীতে ডুবে গেছে। এরপর বিষয়টি তারা বিজিবিকে জানায়। পরে বিজিবি ও বিএসএফ সমন্বয় করে ইছামতি নদীতে খোঁজ চলে। ১৩ মার্চ দুপুর ১২টার সময় লোক মুখে জানতে পারে ইছামতি নদীতে লাশ ভাসছে। পরে সেখানে গিয়ে লাশ শনাক্ত হয়। পরে বিজিবি ও পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মুহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সীমান্তের ইছামতী নদী থেকে ৫ কেজি ২০০ গ্রাম ওজনের ৪০ পিচ স্বর্ণের বারসহ মশিয়ার রহমান নামে এক স্বর্ণ পাচারকারী লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্বর্ণসহ ইছামতী নদী থেকে মশিয়ার রহমান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com