শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

অন্তঃসত্ত্বা সতিনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড, ১৪ বছর পর গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

শেরপুরের নকলার চাঞ্চল্যকর অন্তঃসত্ত্বা সতিনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৪ বছরের পলাতক আসামি আন্জুমানারা বেগমকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

বুধবার রাতে ময়মনসিংহ সদর উপজেলার চরশসা জয় বাংলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আঞ্জুমানারা বেগম নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মৃত নূরুল আমিন বৈঠার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী।

তিনি জানান, নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের নূরুল আমিন বৈঠা তার অন্তঃসত্ত্বা প্রথম স্ত্রীকে রেখে আন্জুমানারা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এরই জেরে আন্জুমানারা বেগমের (শেফালী) প্ররোচনায় ও সহযোগিতায় নূরুল আমিন বৈঠা বিগত ২০০৫ সালের ৫ এপ্রিল তার অন্তঃসত্ত্বা প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনার পর থেকেই স্বামী-স্ত্রী দুজনেই পালিয়ে যান। এরপর নূরুল আমিন বৈঠা মারা যান।

পরবর্তীতে আদালত সাক্ষ্য–প্রমাণ শেষে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২০১০ সালের ১৯ এপ্রিল শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে (আঞ্জুমানারা) মৃত্যুদণ্ড দেন।

বুধবার (১৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের চরশসা জয় বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আন্জুমানারা বেগমকে গ্রেফতার করা হয়। পরে তাকে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com