শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ডিএনসিসির ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের ঘোষণা খন্দকার সাজ্জাদের

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার সাজ্জাদ হোসেন।

তিনি শুক্রবার দক্ষিণখানের ফায়দাবাদের লাল মসজিদে ওই এলাকার রোজাদারদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ ঘোষণা দেন।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী খন্দকার সাজ্জাদ হোসেন বলেন, মানুষের জন্য কাজ করতে আমার ভালো লাগে। আমি আমার জনসেবাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এর বাইরে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই।
বিপদে আপদে আমি ৪৭ নম্বর ওয়ার্ডের জনগণের পাশে অতীতে ছিলাম, এখন আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি মানুষের সেবা করতে চাই। জনগণের কল্যাণে কাজ করতে চাই। জনকল্যাণমূলক কাজের মাধ্যমেই আপনাদের হৃদয়ে বেঁচে থাকতে চাই।

ইফতার মাহফিলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের সহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com