বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সাঁতরে বান্ধবী বেঁচে ফিরলেও নিখোঁজ হন আনিকা

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

শুক্রবার খালার বাড়িতে যান আনিকা। সেখান থেকে বান্ধবী রুবাকে নিয়ে মেঘনায় ভ্রমণের জন্য ট্রলারে ওঠেন। এ সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় তাদের ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ২০ জনের মতো যাত্রী ছিলেন। এরমধ্যে অজ্ঞাতপরিচয়ে এক নারীর মরদেহসহ ১২ জনকে উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টায় দিকে কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় আরো ছয়জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ আনিকা নরসিংদীর বেলাব থানার দড়িকান্দি এলাকার দারু মিয়ার মেয়ে। তিনি এবার নরসিংদী মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

জানা গেছে, শুক্রবার খালার বাড়িতে যান আনিকা। সেখান থেকে বান্ধবী রুবাকে নিয়ে মেঘনায় ভ্রমণের জন্য ট্রলারে ওঠেন। এ সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় তাদের ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ২০ জনের মতো যাত্রী ছিলেন। এরমধ্যে অজ্ঞাতপরিচয়ে এক নারীর মরদেহসহ ১২ জনকে উদ্ধার করা হয়।

নিখোঁজ আনিকার ভাই মেহেদি হাসান বলেন, আমার বোন খালার বাড়িতে গিয়েছিল। সেখান থেকে তার বান্ধবী রুবার সঙ্গে ভৈরবের মেঘনা নদীতে ঘুরতে যায়। ট্রলারে নদী ভ্রমণের সময়ে হঠাৎ বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। রুবা সাঁতার কেটে প্রাণে বেঁচে ফিরলেও আমার বোন ফিরতে পারেনি।

আনিকার বাবা দারু মিয়া বলেন, ইফতারের পর নামাজ শেষে জানতে পারলাম আমার মেয়ে মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। আমি জানতাম আমার মেয়ে তার খালার বাসায় গেছে। ভৈরবে যে তার বান্ধবীর সঙ্গে গেছে সেটি জানতাম না। কয়েকজন উদ্ধার হলেও আমার মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com