সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে প্রসবে তিন সন্তানের জন্ম দিলেন মাতা এক বিরল চিকিৎসার সাফল্য। শ্রীপুরে মেয়াদত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা কলকাতার ভূমিপুত্র দিল্লিতে কর্মরত পরিবেশপ্রেমী শহরের বাগান করে সবুজায়নের বার্তা দিচ্ছেন করে নিয়োগ দুই দশক ধরে সরকারি বেতন আত্মসাৎ,তদন্তের দাবি জোরালো খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণতান্ত্রিক যুব ফোরামের দুই যুগ পূর্তি পালন দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান সরকারের যুক্তরাষ্ট্রের সাথে কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ

হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব

  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১১৫ বার পঠিত

নাটোর সংবাদদাতা: নাটোরে হঠাৎ করেই বেড়ে গেছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। জেলার আধুনিক সদর হাসপাতালে গত এক সপ্তাহেই চিকিৎসা নিয়েছেন সাতশ’র বেশি ডায়রিয়া রোগী। একসাথে এত রোগী পেয়ে হিমশিম খাচ্ছে জেলার হাসপাতালগুলো। শয্যা সঙ্কটের পাশাপাশি যোগ হয়েছে স্যালাইন সংকট।

সঙশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া পরিবর্তন ও রোজার সময়ে খাদ্যাভাসের কারণেই হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়া রোগির সংখ্যা। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। জেলার আধুনিক সদর হাসপাতালে গিয়ে দেখা যায় সেখানে বিভিন্ন বয়সী ডায়রিয়া রোগী আসলেও ভিড় বেশি আছে শিশু ও বয়স্ক রোগিদের।

অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। এর সাথে স্যালাইন সহ ওষুধের সংকটও আছে। সব মিলিয়ে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসকরা বললেন, ডায়রিয়ার প্রকোপ কমাতে হলে খাদ্য গ্রহণের ক্ষেত্রে সতর্কতা বাড়াতে হবে। গত পাঁচ দিনে নাটোর আধুনিক সদর হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি হযেছে প্রায় ৫৫০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com