শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কুমিল্লা সিটি কর্পোরেশন দক্ষিণের নয় ওয়ার্ডকে পরিকল্পিত করে গড়ে তোলা হবে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৩২ বার পঠিত

কামাল শাকিল, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ডাঃ তাহসিন বাহার সূচনা বুধবার সিটি কর্পোরেশন দক্ষিণ অফিসে কাউন্সিলর ও অফিসে কর্মরতদের সাথে মতবিনিময় করেন। নগর কন্যা ডাঃ তাহসিন বাহার সূচনা শপথ গ্রহনের পর প্রথমবারের মতো সিটি কর্পোরেশন দক্ষিণ অফিসে আসলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সিটি কর্পোরেশনের দক্ষিণে ৯ ওয়ার্ডকে পরিকল্পিত করে নগর হিসাবে গড়ে তুলতে কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন।
মেয়র ডাঃ তাহসিন বাহার সূচনা বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের দক্ষিণের (১৯-২৭) নয় ওয়ার্ডকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে যা যা করার দরকার তা’ই করা হবে। সপ্তাহের প্রতি বুধবার সিটি কর্পোরেশন দক্ষিণ কার্যালয়ে অফিস করবেন। সকল কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডকে স্বয়ংসম্পূর্ণ করতে মাস্টার প্লান করে কাজ করতে হবে। দক্ষিণ এলাকায় মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও পরিকল্পিত শপিংমল থাকবে।
রাস্তা-ঘাটের উন্নয়নের পাশাপাশি সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দক্ষিণে একটি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশকে মানুষের সেবার অফিস
হিসেবে গড়ে তোলা হবে।

এ সময় কাউন্সিলর মোঃ আজাদ হোসেন, কাউন্সিলর আব্দুস সাত্তার, কাউন্সিলর আব্দুল করিম, কাউন্সিলর কাজী মাহাবুবুর রহমান, কাউন্সিলর আনিসুজ্জামান, কাউন্সিলর মহিবুর রহমান তুহিন, কাউন্সিলর এমদাদ উল্লাহ, মহিলা কাউন্সিলর ফারহানা পারভীন পেয়ারা বানু, মহিলা কাউন্সিলর লিন্ডা, মহিলা কাউন্সিলর শাহিনা আক্তার, সিটি কর্পোরেশন কর নির্ধারণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া সহ দলীয় নেতৃবৃন্দ ও অফিসে কর্মরতরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com