শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

কিশোরগঞ্জে কোল্ড স্টোরেজে মিলল ২৮ লাখ পিস ডিম

  • আপডেট টাইম : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১০২ বার পঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এগারসিন্দুর কোল্ড স্টোরেজে মজুত ছিল ২৮ লাখ ডিম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা। মজুতের অভিযোগে সেখানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার (৫ মে) দুপুরে ওই অভিযান চালান অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

এ সময় উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর লুৎফুন্নাহার বেগমসহ জেলা পুলিশের একটি তদারকি টিম।

কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে ডিমের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অবস্থিত এগারসিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, এই আলুর কোল্ড স্টোরেজে বিভিন্ন জেলার ব্যবসায়ীরা প্রায় ২৮ লাখ পিস ডিম মজুত করেছেন।

এগারসিন্দু কোল্ড স্টোরেজের ম্যানেজার মোহাম্মদ আলতাফ হোসেনের সঙ্গে কথা বলে এবং রেজিস্টার বহি পর্যবেক্ষণ করে জানা যায়, প্রায় ২০ দিন বা একমাস কোল্ড স্টোরেজে মজুত করা হয়েছে। বিভিন্ন জেলার ব্যবসায়ীদের ডিম মজুত কার্যক্রম সন্দেহজনক এবং বাজার অস্থির করা হতে পারে মর্মে তথ্য রয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আরো জানান, আমরা কোল্ড স্টোর কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি ডিম মজুত রাখা ব্যবসায়ীদের একদিনের মধ্যেই ডিম খালাস করার জন্য। অন্যথায় বাজার অস্থিতিশীল করার জন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com