শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ

কোটিপতি হলেন শাকিব খান

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৩৮৮ বার পঠিত

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের নতুন সিনেমা মানেই নতুন আলোচনা। গেল ঈদে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি। সপ্তাহের পর সপ্তাহ জুড়ে হল মাতিয়েছেে এটি। এবার নতুন পালক যোগ হলো সিনেমাটির সঙ্গে। কোটি ভিউয়ের মাইল ফলক ছুঁয়ে দিলো এই সিনেমার ‘ঈদ মোবারক’ শিরোনামের গানটি।

গেল ৩১ মে শাকিব খানের নিজের ইউটিউব চ্যানেল ‘শাকিব খান অফিসিয়াল’ এ প্রকাশ করা হয় গানটি। যা ৩৬ দিনে কোটি ভিউ পার করেছে। গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সংগীত করার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন।
এই গানের সাফল্যে বেশ উচ্ছ্বসিত শাকিব খান। রোববার নিজের ফেসবুক পেজে গানটি শেয়ার দিয়ে শাকিব লিখেছেন, ‘এতো অল্প সময়ে এতো ভালোবাসা সত্যিই অমূল্য। মাত্র ৩৬ দিনে এক কোটি মানুষের ভালোবাসা পেয়েছে পাসওয়ার্ড সিনেমার ঈদ মোবারক গানটি।’

গেল বছর নিজের জন্মদিনে (২৮ মার্চ) ‘শাকিব খান অফিসিয়াল’ নামের একটি ইউটিউব চ্যানেল খোলেন শাকিব খান। বঙ্গবিডি থেকে শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি প্রকাশ করা হয়। গত জুন মাসে ইউটিউবারদের প্রথম স্বীকৃতি ‘সিলভার বাটন’ পেয়েছে চ্যানেলটি।

ঈদে মুক্তি পাওয়া ‘পাসওয়ার্ড’ ছবির ‘ঈদ মোবারক’ গানটি গতকাল (৭ জুন) এক কোটি ভিউ অতিক্রম করে। গানটিতে ছিলেন শাকিব খান, ইমন ও বুবলী। ছবিটি প্রযোজনা করেছেন শাকিব খান ও মো. ইকবাল।

এদিকে শাকিব খান নতুন চারটি ছবি প্রযোজনার ঘোষণা দিয়েছেন। এগুলো হলো- ‘বীর’, ‘পাসওয়ার্ড ২’, ‘ফাইটার’ ও ‘প্রিয়তমা’। নির্মাণ করবেন কাজী হায়াত, মালেক আফসারী, বদিউল আলম খোকন ও হিমেল আশরাফ। এরমধ্যে ‘বীর’ কাজী হায়াতের ৫০তম ছবি। আগামী ১৫ জুলাই থেকে ছবিটির কাজ শুরু হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com