বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

জবির সেই ইমামকে নামাজ পড়ানোর অনুমতি, চলবে তদন্ত

  • আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১১৭ বার পঠিত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ছালাহ উদ্দিন আগের মতই নামাজ পড়াবেন, সেই সঙ্গে চলবে তদন্তও।

শুক্রবার (৩১ মে) বিষয়টি জবি কেন্দ্রীয় মসজিদের ইমাম ছালাহ উদ্দিন নিজেই নিশ্চিত করেছেন।

ছালাহ উদ্দিন বলেন,‘আজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম স্যার আমাকে ডেকেছিলেন, ডেকে বলেছেন যেহেতু আপনাকে মৌখিকভাবে নামাজ না পড়াতে বলা হয়েছিল। এখন আপনি আপনার মতো দায়িত্ব পালন করুন।’

তিনি আরো বলেন, ‘রেজিস্ট্রার মহোদয় বলেছেন যেহেতু তদন্ত কমিটি হয়েছে তারা তদন্ত করুক, তারা কি রিপোর্ট দেয় সেটা পরে দেখা যাবে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, তাকে মৌখিকভাবে আগেই বলা আছে দুই ইমাম বিকল্পভাবে নামাজ পড়াবেন। শুক্রবার থেকেই আগের ইমাম অর্থাৎ ছালাহ উদ্দিন আগের মতো নামাজ পড়াবেন।’

প্রসঙ্গত, গত ১৫ মে রাতে এক নারী শিক্ষার্থীকে মেয়েদের নামাজ পড়ার কক্ষে রাত সাড়ে ১১টা নাগাদ ঘুমন্ত অবস্থায় পাওয়া দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে মৌখিকভাবে ইমামকে নামাজ পড়ানো থেকে বিরত থাকতে বলে প্রশাসন। উক্ত ঘটনায় গঠিত হয় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com