শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

গাড়িচালকের বিরুদ্ধে দুই লক্ষাধিক টাকা নিয়ে পালানোর অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

শাহাদাত কামাল শাকিলঃ কুমিল্লা সদর দক্ষিণে ‘মাইশা টাইলস অ্যান্ড স্যানিটারি’ থেকে দুই লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানিটির গাড়িচালকের বিরুদ্ধে। অভিযুক্ত গাড়িচালকের নাম মাসুদ হোসাইন। গাড়ি চালক মাসুদ হোসাইনের বাড়ি একই জেলার বরুড়া উপজেলার তলাগ্রামে।

এ ঘটনায় পদুয়ার বাজার বিশ্বরোডে অবস্থিত মাইশা টাইলস অ্যান্ড স্যানিটারির মালিক জহিরুল ইসলাম দুলাল গতকাল ৬ জুন (বৃহস্পতিবার) কুমিল্লা সদর দক্ষিণ থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গাড়িচালক মাসুদ গত তের বছর যাবত উক্ত দোকানে কর্মরত ছিল। সেই সুবাদে প্রায়শই দোকানের টাকা আনা-নেওয়া করতো। গত ৩ মে সন্ধ্যা আনুমানিক সাতটায় বিজয়পুর থেকে টাইলস বিক্রি বাবদ দুই লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে আর দোকানে ফিরে আসেনি। সম্ভাব্য সকল যায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে এ অভিযোগ দায়ের করা হলো।

কেউ অভিযুক্ত গাড়িচালক মাসুদের সন্ধান দিতে পারলে এই 01325839015, 01977441837 নাম্বারে যোগাযোগের অনুরোধ জানান ভুক্তভোগী জহিরুল ইসলাম দুলাল। তাকে উপযুক্ত সম্মানি দেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com