শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৩৩৬ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। দিল্লিতে তার কার্যালয়ে এক বৈঠকে তাকে আমন্ত্রণ জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

বুধবার (১০ জুলাই) ভারতের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিল্লিতে সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষ থেকে সৈয়দ মোয়াজ্জেম আলী বাংলাদেশে আসার জন্য এস জয়শঙ্করকে আমন্ত্রণ জানান। জয়শঙ্কর উভয়পক্ষের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসবেন বলে আশ্বাস দেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সাফল্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের অভিনন্দন বার্তা পৌঁছে দেন সৈয়দ মোয়াজ্জেম আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com