মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

দেবকে নিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সিনেমা বানাবেন অভিজিৎ সেন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১১৬ বার পঠিত

বিনোদন ডেস্কঃ টলিপাড়ায় হঠাৎ শোনা যাচ্ছে যে পরিচালক অভিজিৎ সেন দক্ষিণী ছবি বানাচ্ছেন। গুজবে আরও যোগ হয়েছে যে তিনি তামিল ও তেলুগু ভাষায় সিরিজও তৈরি করবেন। তবে পরিচালক এই গুজবকে একেবারে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, “সবে তো তিনটে বাংলা ছবি করেছি। এখনই বাংলা ছাড়ব!

হাত মিলিয়ে একের পর এক সুপারহিট বাংলা ছবি দিয়েছেন অভিজিৎ। তার প্রজাপতি সিনেমা তো ব্লকবাস্টার। মিঠুন চক্রবর্তী ও দেবকে একফ্রেমে এনে, রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন অভিজিৎ। হঠাৎই টলিপাড়ায় রটে গেল সেই অভিজিৎ নাকি বাংলা সিনেমা ছেড়ে তামিল, তেলুগু সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।

পরিচালক অভিজিৎ জানিয়েছেন, ‘জানি না কেন, এসব রটে গেল। আমি কখনোই, কোথাও এমন কোনো কথা বলিনি। আপাতত বাংলাতেই আছি। বাংলাতেই সিনেমা বানাবো।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার রটনাকে ফুৎকারে উড়িয়ে, অভিজিৎ এক গোপন তথ্য বলা ভালো গোপন স্বপ্নের কথা ফাঁস করলেন। তার কথায়, ‘তামিল, তেলুগু নয়। যদি বানাই তাহলে হিন্দি সিনেমা বানাব। আর সেই সিনেমার নায়ক হবে দেব। এবং প্রযোজক হবেন অতনু রায় চৌধুরী।’ তবে এসব প্ল্যান মগজে থাকলেও, পরিচালক এখন ব্যস্ত ছোটপর্দায় গানের জনপ্রিয় রিয়েলিটি শোয়ের পরিচালনায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com