শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

ছেড়ে দেওয়া হয়েছে ৬ সমন্বয়ককে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১১২ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃমহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে।

সমন্বয়ক মো. নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়া অন্য সমন্বয়করা হলেন- মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর দেড়টায় ডিবি কার্যালয়ে প্রবেশ করেন ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম। সে সময় তিনিসহ মোট পাঁচজন ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।

ডিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৬টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়।নাহিদের বাবা বদরুল ইসলাম বলেন, আমরা নাহিদকে নিয়ে বাড্ডার বাসায় ফিরছি। নাহিদসহ ছয় সমন্বয়ককেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, এটা সঠিক যে তারা (ছয় সমন্বয়ক) নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল। সে ব্যাপারে জিডিও করা আছে। ফলে আজ যখন তারা বলছে তাদের নিরাপত্তার আর প্রয়োজন নেই এবং তারা যখন চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, তখন আমরা তাদের কোন বাধা দেইনি। তারা চলে গেছে, সেটিও আপনাদের জানানো প্রয়োজন।

তিনি বলেন, ছয় সমন্বয়কের নিরাপত্তার জন্য তাদের ডিবিতে নিয়ে যাওয়া হয়েছিল, সে বিষয়টিকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে একটি মামলা করা হয়েছিল। হাইকোর্ট ডিভিশনে এই মামলাটি চলাকালে আমি গতকাল শুনেছি, একজন বিচারপতি অসুস্থ হিসেবে ছুটি নিয়েছেন।

আনিসুল হক বলেন, আমি গতকাল পর্যন্ত জানতাম তিনি অসুস্থ হিসেবে একদিনের জন্য ছুটি নিয়েছেন। আমি গত রাতে জানতে পারি তিনি আজও ছুটিতে আছেন। ফলে হাইকোর্ট ডিভিশনে যে মামলাটি আজকে শুনানি হওয়ার কথা ছিল, সেটি আজকেও শুনানি হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com